মাটির বাড়ির দেওয়াল ধসে গিয়ে দুর্ঘটনা, জখম তিন শিশু
এ দিন তিনটি শিশু বাড়ির সামনেই খেলছিল। সেই সময়ে হঠাৎ মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জখম শিশুদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, অনিমেষ নায়েক, সমাদৃতা নায়েক এবং অমিত নায়েক জখম হয়েছে। তাদের সবার বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। অনিমেষ ও সমাদৃতাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মুখে গুরুতর আঘাত থাকায় অমিত নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিত্যক্ত দোতলা মাটির বাড়িটি ঘটনার পরে ভেঙে দেওয়া হয়।