‘তারক মেহতা...’-য় অভিনয়ের জন্য বাড়ি ছেড়েছে নাবালক, কোথায় খোঁজ মিলল তার? - 24 Ghanta Bangla News
Home

‘তারক মেহতা…’-য় অভিনয়ের জন্য বাড়ি ছেড়েছে নাবালক, কোথায় খোঁজ মিলল তার?

Spread the love

২০০৮ সাল থেকে প্রচার শুরু হয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের। ১৮ বছর পরেও যে শোয়ের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। ভক্তদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ১৬ বছর বয়সি একজন ছেলে শুধুমাত্র ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য একাই ছিন্দওয়ারা থেকে মুম্বই চলে যায়। ৬ অগস্ট পরিবারকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সে এবং পরের দিন সকালে নাগপুর হয়ে গুরুগাঁও পৌঁছায়।

মুম্বই পৌঁছানোর জন্য প্রায় ৯০০ কিলোমিটার যেতে হয়েছিল তাকে। পরে মুম্বই ফিল্ম সিটির কাছ থেকে তাকে খুঁজে পায় পুলিশ এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই নাবালক ৬ অগস্ট বিকেলে পরিবারকে না জানিয়ে স্কুলে যাওয়ার অজুহাতে ছিন্দওয়ারার বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরে স্টেশনে না গিয়ে নাগপুরের ট্রেনে উঠে পড়ে।

এক নজরে

  • ‘তারক মেহতা কা উল্টা চশমা’-য় অভিনয়ের স্বপ্নে ১৬ বছরের এক কিশোর মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে মুম্বই চলে যায়।

  • পরিবারকে না জানিয়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে সে।

  • পুলিশ ছেলেটিকে মুম্বইয়ের ফিল্ম সিটির কাছাকাছি একা ঘুরে বেড়াতে দেখে উদ্ধার করে।

সেখান থেকে সে মুম্বইগামী ট্রেনে চড়ে পরের দিন সকালে গুরুগাঁও স্টেশনে পৌঁছায়। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বইয়ে পা রাখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মুম্বইয়ের ফিল্ম সিটির কাছে একা একা ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে ১৬ বছর বয়সি ছেলেটিকে।

জিজ্ঞাসাবাদে ছেলেটি পুলিশকে জানায়, সে অভিনয়ে কেরিয়ার গড়তে এবং ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় কাজ করার স্বপ্ন পূরণ করতে মুম্বই গিয়েছিল। ছেলেটিকে খুঁজে পাওয়ার পরে পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবার জানায়, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল সে। খবর পেয়ে তার বাবা বাড়ি ফিরিয়ে আনতে মুম্বই যান।

FAQ

কিশোরটি কোন ধারাবাহিকে অভিনয় করার জন্য বাড়ি থেকে পালিয়ে মুম্বই গিয়েছিল?

উত্তর: সে জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-য় অভিনয় করার স্বপ্ন পূরণ করতে মুম্বই গিয়েছিল।

ছেলেটি কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং কী ভাবে মুম্বই পৌঁছায়?

উত্তর: ছিন্দওয়ারার বাড়ি থেকে বেরিয়ে নাগপুর হয়ে ট্রেনে চড়ে মুম্বই পৌঁছায় এবং প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

পুলিশ কোথায় ছেলেটির সন্ধান পায়?

উত্তর: মুম্বইয়ের ফিল্ম সিটির কাছে একা একা ঘুরে বেড়ানোর সময় পুলিশ তাকে খুঁজে পায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *