‘জো খেলেগা, ও খিলেগা…’, কমনওয়েলথে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ বার্তা মোদীর - 24 Ghanta Bangla News
Home

‘জো খেলেগা, ও খিলেগা…’, কমনওয়েলথে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ, বিশেষ বার্তা মোদীর

Spread the love

২০২৬ সালের কমনওয়েলথ গেমসে বড় সাফল্য পেয়েছে ভারত। মোট ৩৯টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেও টুর্নামেন্টের ইতিহাসে এটা ভারতের অন্যতম ভালো পারফরম্যান্স বলে মনে করা হচ্ছে। রবিবার পদকজয়ী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লাসগোয় তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দেশের ক্রীড়াবিদদের আরও বেশি করে সমর্থনের জন্য দেশবাসীর কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। আর কী বললেন তিনি?

কমনওয়েলথে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ৩৯টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এর মধ্যে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ। রবিবার পদকজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তাঁদের কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন মোদী। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে সফল হয়েছেন মীরাবাই চানু, অস্মিতা দে, গুলবীর সিংরা। তাই দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং দেশে আরও উন্নত মানের ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে অ্যাথলিটদের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

‘জো খেলেগা, ও খিলেগা…’: নরেন্দ্র মোদী

এই সাক্ষাতে প্রধানমন্ত্রীর যে বার্তা দিয়েছেন অ্যাথলিটদের, তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা চলছে, ‘জো খেলেগা, ও খিলেগা…’ নিয়ে। অর্থাৎ, খেলাধুলাকে পেশাদার কেরিয়ার হিসেবে নিয়েও যে ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় এবং জীবনে উন্নতি করা যায়, তা বুঝিয়েছেন মোদী। নিজের ইন্সটাগ্রামে একটি পোস্টও করেছেন তিনি। ভারতের পরিবর্তনশীল ক্রীড়া সংস্কৃতি এবং তরুণ অ্যাথলিটদের জন্য আরও সুযোগ তৈরির কথাও জানিয়েছেন।

কেন গ্লাসগোয় ভারতের এই সাফল্য স্পেশ্যাল?

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য আরও উল্লেখযোগ্য, কারণ সাধারণত এই টুর্নামেন্টে যে ইভেন্টগুলিতে ভারত বেশি পদক জেতে, তার অধিকাংশই এ বার ছিল না। কুস্তি, ব্যাডমিন্টন, শুটিং এবং হকি না থাকলেও দারুণ সাফল্য পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। বক্সিং, ভারোত্তোলন, জুডো, অ্যাথলেটিক্স এবং প্যারা-স্পোর্টসে নজর কেড়েছে ভারত।

বক্সিং, ওয়েটলিফটিং ও জুডোয় ঐতিহাসিক সাফল্য

কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে বক্সিং থেকে। ভারতীয় বক্সাররা মোট ১০টি পদক জিতেছেন, যার মধ্যে রয়েছে সাতটি সোনা। কমনওয়েলথে বক্সিংয়ে এটাই ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ভারতীয় ওয়েটলিফটাররাও নজর কেড়েছেন এই কমনওয়েলথ গেমসে। মোট আটটি পদক এসেছে এই ইভেন্ট থেকে।

জুডো থেকেও এসেছে ঐতিহাসিক সাফল্য। অস্মিতা দে এবং হর্ষ সিং সোনা জিতেছেন। এর ফলে কমনওয়েলথে এই প্রথম একই এডিশনে সংস্করণে জুডো থেকে জোড়া সোনা পেল ভারত। জুডোতে মোট চারটি পদক জিতেছে ভারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *