ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল, স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের পরেই মর্মান্তিক পরিণতি স্ত্রী-র
পরিবার সূত্রে খবর, শুক্রবার মালতির স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধের কাজ ছিল। সেই কারণে বাড়িতে আত্মীয়স্বজনরা এসেছিলেন। রাতে মালতি মাটির বাড়ির বারান্দায় শুয়ে ঘুমিয়েছিলেন। পরের দিন অর্থাৎ, শনিবার ভোরের দিকে আচমকা মাটির দেওয়াল ভেঙে তাঁর উপর পড়ে। পরিবারের লোকজন মাটির স্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মালতির।