‘শাহরুখকে নিয়ে বলার সাহস আছে...?’, ৩০ বছরেই তাপসীকে শুনতে হয়েছিল নায়িকা হওয়ার অযোগ্য? - 24 Ghanta Bangla News
Home

‘শাহরুখকে নিয়ে বলার সাহস আছে…?’, ৩০ বছরেই তাপসীকে শুনতে হয়েছিল নায়িকা হওয়ার অযোগ্য?

Spread the love

একটা সময়ের পরে মেয়েদের নিয়ে অনেকেরই একটাই বক্তব্য, বয়স বেড়ে গিয়েছে, আর কি নায়িকা হওয়া যাবে? ফিল্মি দুনিয়ায় অনেক তারকাকেই ভালো পারফর্ম্যান্স দিয়েও শুনতে হয়েছে এ কথা। এর জন্য ভালো চরিত্র পেয়েও হারিয়েছেন অনেক অভিনেত্রী। সেই তালিকায় আছেন অভিনেত্রী তাপসী পান্নুও। এ বার মুখ খুললেন অভিনেত্রী।

যে সমস্যায় বার বার পড়তে হয় অভিনেত্রীদের, সেই তালিকায় থাকে না অভিনেতারা। শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমারেরা দীর্ঘ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তাঁদের এখনও নামেই ছবি চলে। সেই জায়গায় নায়িকাদের সুযোগ অনেকটাই কম। সম্প্রতি এই বৈষম্য নিয়ে মুখ খুলেছেন তাপসী।

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি যখন বলিউডে কাজ শুরু করেছেন, তখন ২০-র কোঠায় বয়স। তবে গুরুত্বপূর্ণ চরিত্র পেতে তিন থেকে চার বছর লড়াই করতে হয়েছে। তাঁর কথায়, ‘প্রথম দিকে এতটাই স্ট্রাগল করতে হয়েছে যে যত দিনে নিজের পায়ের তলার মাটি শক্ত হয়েছে, তখন বয়স ৩০ হয়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন এই চরিত্রের জন্য অল্পবয়সি মেয়ে দরকার। এমনটা তো পুরুষদের ক্ষেত্রে হয় না কখনও।’

তাই একটা সময়ে এই বিষয়গুলো মানসিক ভাবে যন্ত্রণা দিয়েছিল তাঁকে। যদিও এখন আর এই বিষয়গুলো নিয়ে এতটা ভাবনাচিন্তা করেন না অভিনেত্রী। বরং, যে চরিত্র পান, সেটাই মন দিয়ে অভিনয় করার চেষ্টা করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *