বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ,দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা । একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। অন্যদিকে শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শনিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।