পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে তুরস্কের KAAN এগিয়ে, ভারতের পিছিয়ে AMCA - 24 Ghanta Bangla News
Home

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে তুরস্কের KAAN এগিয়ে, ভারতের পিছিয়ে AMCA

Spread the love

তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি দ্রুত এগিয়ে চললেও ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA) প্রকল্প এখনও মূলত নকশা ও উন্নয়ন পর্যায়েই রয়েছে। তুরস্কের KAAN ইতিমধ্যে…

তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি দ্রুত এগিয়ে চললেও ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (AMCA) প্রকল্প এখনও মূলত নকশা ও উন্নয়ন পর্যায়েই রয়েছে। তুরস্কের KAAN ইতিমধ্যে প্রোটোটাইপ পরীক্ষার পর্যায়ে পৌঁছে যাওয়ায় দুই দেশের যুদ্ধবিমান কর্মসূচির অগ্রগতি নিয়ে নতুন করে তুলনা শুরু হয়েছে।

তুরস্কের National Combat Aircraft কর্মসূচির অধীনে তৈরি হচ্ছে KAAN। তুর্কিস এরোপেস ইন্ডাস্ট্রির আঙ্কারার ফ্যাকাল্টিতে তে KAAN-এর P1 প্রোটোটাইপ সম্প্রতি পাওয়ারড ট্যাক্সি ট্রায়াল সম্পন্ন করেছে। এর আগে ২০২৪ সালের শুরুতে P0 demonstrator-এর maiden flight হয়েছিল। ফলে ধারণা থেকে ফ্লাইট টেস্টিং এবং প্রোটোটাইপ ডেভেলপমেন্টের দিকে তুরস্ক তুলনামূলক দ্রুত এগিয়েছে।

KAAN-এর P1 প্রোটোটাইপে আগের সংস্করণের তুলনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত aerodynamics, redesigned air intake, advanced flight-control software এবং তুরস্কের নিজস্ব radar। বর্তমানে বিমানটি আমেরিকার General Electric-এর F110 engine ব্যবহার করছে। একই engine তুরস্কের F-16 যুদ্ধবিমানেও ব্যবহৃত হয়।

তবে দীর্ঘমেয়াদে বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরতা কমাতে নিজস্ব TF35000 engine তৈরির কাজ করছে তুরস্ক। KAAN কর্মসূচিতে একাধিক prototype ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এর ফলে বিভিন্ন airframe-এ একই সময়ে আলাদা প্রযুক্তি ও system পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, KAAN-এর initial delivery ২০২৮ সাল থেকে শুরু হতে পারে। এরপর ২০৩০-এর দশকের শুরুতে full-scale production-এ যাওয়ার লক্ষ্য রয়েছে।

অন্যদিকে, ভারতের AMCA কর্মসূচি এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি। Aeronautical Development Agency (ADA) এবং Hindustan Aeronautics Limited (HAL) AMCA-র design phase সম্পন্ন করেছে এবং প্রকল্পের জন্য funding-ও নিশ্চিত হয়েছে। তবে প্রথম prototype এখনও তৈরি হয়নি। বর্তমান পরিস্থিতিতে AMCA-র প্রথম flight ২০৩০-এর দশকের শুরুর আগে হওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

AMCA প্রকল্পের ক্ষেত্রে engine selection, stealth material development এবং prototype testing-এর গতি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। প্রথম দিকের prototype এবং initial production variant-এ আমেরিকার GE F414 engine ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই engine LCA Mk-2-তেও ব্যবহার করার কথা।

ভারত ও আমেরিকার মধ্যে F414 engine নিয়ে technology transfer-এর বিষয়ে ৮০ শতাংশ transfer of technology-তে সম্মতি হলেও চূড়ান্ত চুক্তি এখনও সম্পন্ন হয়নি। খরচ বৃদ্ধি এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে engine agreement-এর final signing পিছিয়ে রয়েছে।

AMCA-কে একটি twin-engine stealth fighter হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে। বিমানটিতে internal weapons bay এবং advanced sensors থাকার কথা। তবে প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে এখনও সময়সীমা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

AMCA programme-এর জন্য প্রতিদ্বন্দ্বী তিনটি সংস্থার মধ্যে কোন সংস্থাকে নির্বাচিত করা হবে, সেই প্রক্রিয়াতেও সময় বাড়ানো হয়েছে। ফলে প্রকল্পের পরবর্তী ধাপ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তুরস্কের KAAN কর্মসূচির অগ্রগতি থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে, একাধিক prototype তৈরি করে একইসঙ্গে বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা করার কৌশল development timeline কমাতে সাহায্য করতে পারে। নিজস্ব radar ও অন্যান্য sensor technology-র integration-ও তুরস্কের কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক।

ভারতের ক্ষেত্রে দীর্ঘ design cycle, বিদেশি technology partnership এবং engine সংক্রান্ত জটিলতা AMCA-র সময়সীমাকে প্রভাবিত করছে। এর ফলে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দৌড়ে ভারতের সামনে সময়ের চাপ বাড়ছে।

বিশেষ করে এশিয়ায় সামরিক ভারসাম্যের বিষয়টি এই প্রতিযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যায় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা করছে, আর পাকিস্তানও বেজিংয়ের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করতে পারে বলে প্রত্যাশা রয়েছে।

তবে AMCA এখনও ভারতের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। indigenous technology, stealth capability, advanced sensors এবং twin-engine configuration-এর মাধ্যমে ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের fighter capability গড়ে তুলতে চাইছে। এখন মূল চ্যালেঞ্জ হল প্রকল্পের prototype development, engine agreement এবং testing-এর সময়সীমা যতটা সম্ভব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *