Doctor Transfer: একদিনে ৪২ ডাক্তারকে বদলি, আরজি করের প্রতিবাদ করার মাশুল বলছে বিজেপি - Bengali News | West Bengal Govt’s Health Ministry has issued transfer order of 42 doctors claim bjp - 24 Ghanta Bangla News
Home

Doctor Transfer: একদিনে ৪২ ডাক্তারকে বদলি, আরজি করের প্রতিবাদ করার মাশুল বলছে বিজেপি – Bengali News | West Bengal Govt’s Health Ministry has issued transfer order of 42 doctors claim bjp

প্রতিবাদ আরজি করে। Image Credit source: TV9 Bangla

কলকাতা: আরজি করকাণ্ডে প্রতিবাদের মাঝেই ৪২ জন চিকিৎসককে বদলি করার অভিযোগ তুলল বিজেপি। বিজেপির মুখপাত্র অমিত মালব্য শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। লেখেন, ১৬ অগস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট হেল্থ মিনিস্ট্রি ৮ পাতার একটি ট্রান্সফার অর্ডার বেরোয়। একদিনে রাজ্যের ৪২ জন শিক্ষক চিকিৎসকের বদলি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এই খবরটিও পড়ুন

বেশ কয়েকজন আরজি করকাণ্ডে প্রতিবাদে শামিল হয়েছিলেন বলেও অভিযোগ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আন্দোলনেও সায় ছিল ওই শিক্ষক-চিকিৎসকদের। বিজেপির অভিযোগ, প্রতিবাদে শামিল হওয়ার মাশুল গুনতে হল ওই চিকিৎসকদের।

শুধু অমিত মালব্যের পোস্টই নয়, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সাংবাদিক সম্মেলনও করেন এ নিয়ে। বলেন, “পশ্চিমবঙ্গের সরকারের এই তালিবানি ফতোয়া মিডিয়া থেকেই পেয়েছি আমি। কীভাবে ন্যায়ের পক্ষে কণ্ঠ ছাড়ায় ৪২ জন ডাক্তারকে বদলি করে দিল। কারও কারও তো দূর দূরান্তেও বদলি হয়েছে।”

৯ দিন ধরে রাজ্যের একাধিক হাসপাতালে কর্মবিরতি চলছে। এরইমধ্যে অভিযোগ, শুক্রবার দুপুরে আরজি করের নার্সদের নার্সিং সুপারের দফতর থেকে বলা হয়, স্বাস্থ্যভবন জানিয়েছে যাঁরা আন্দোলনে যাচ্ছেন, তাঁদের ভিডিয়ো করে রাখা হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই বিকালের দিকে দেখা যায় একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে ৪২ জনের বদলির কথা বলা হয়েছে।

চিকিৎসকদের একাংশের বক্তব্য, এই তালিকায় এমন চিকিৎসক আছেন, যাঁরা আরজি করের ঘটনার পর থেকে সরব। এরপরই বিতর্ক শুরু হয়। যদিও স্বাস্থ্যভবনের তরফে বলা হয়েছে, ২ মাস আগে থেকে বদলি প্রক্রিয়া শুরু হয়। ৯ অগস্টের আগে থেকেই প্রক্রিয়া চলছিল। ঘটনাচক্রে ১৬ অগস্ট তা প্রকাশিত হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *