বাংলার উন্নয়ন নিয়ে কলকাতার কনভেনশন সেন্টারে বিশেষ সেমিনার
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে শনিবার কলকাতার কনভেনশন সেন্টারে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। হায়ার অ্যান্ড স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল— ‘West Bengal: Unfolding Story of Excellence of Economic and Industrial Development and Public Finance’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী তাপস রায়, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা, শিল্পোন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন তাঁরা।