কফি শপের কর্মী থেকে ২০ কোটির মালিক, বিক্রান্তের সাফল্যের কাহিনি

মির্জাপুর’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘হাসিন দিলরুবা’, ‘সেক্টর ৩৬’ থেকে ‘১২th Fail’– নানা ধরনের চরিত্রে দর্শকের মন কেড়েছেন বিক্রান্ত মাসে।

মাত্র ১৬ বছর বয়সেই কাজ শুরু করেছিলেন বিক্রান্ত। মুম্বইয়ের একটি কফি শপে টেবিল পরিষ্কার করার কাজও করেছেন তিনি।

অভিনেতা জানিয়েছেন, মাত্র ২৪ বছর বয়সেই তিনি মায়ের জন্য একটি বাড়ি কিনেছিলেন। ছোটবেলা থেকে আর্থিক নানা সমস্যার মধ্যে বড় হওয়া বিক্রান্তের কাছে এটি ছিল অত্যন্ত গর্বের মুহূর্ত।

বিক্রান্তের আনুমানিক নেট ওয়ার্থ প্রায় ২০ থেকে ২৬ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং অন্যান্য কাজ থেকেও তাঁর আয় হয়।

একটি ছবির জন্য বিক্রান্ত প্রায় ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। তবে সেটা পরিবর্তনও হতে পারে।

মুম্বইয়ের মাড আইল্যান্ডে বিলাসবহুল বাড়িতে থাকেন তিনি। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১.১৬ কোটি টাকা।

বিক্রান্ত ম্যাসির গাড়ি ও বাইকের সংগ্রহও বেশ আকর্ষণীয়। বিভিন্ন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তাঁর গ্যারাজে রয়েছে Volvo S90, যার দাম প্রায় ৬০.৪ লাখ টাকা।

এছাড়াও রয়েছে Maruti Suzuki Dzire, যার আনুমানিক মূল্য ৮.৪ লাখ টাকা। বাইকের তালিকায় রয়েছে Ducati Monster, যার দাম ১২ লাখ টাকারও বেশি।

কিছু প্রতিবেদনে তাঁর Mercedes-Benz GLS-এর কথাও উল্লেখ করা হয়েছে। সেই গাড়িটির দাম প্রায় ১.১৬ কোটি টাকা বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

টেলিভিশন থেকে বড়পর্দা হয়ে OTT এবং সেখান থেকে জাতীয় পুরস্কারের মঞ্চ—দীর্ঘ পথ পেরিয়ে নিজের যোগ্যতায় তৈরি করেছেন এই সাম্রাজ্য।