৫০০ টাকার স্বপ্ন থেকে ৭৫ লক্ষের সাফল্য: কণিকা তালুকদারের অনুপ্রেরণার গল্প
বাড়ি ফিরে তাই বড় কোনও বিনিয়োগের কথা ভাবেননি। বাড়ির পিছনের সামান্য ফাঁকা জায়গায়, পকেটে থাকা শেষ সম্বল মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা। সব্জি ও অন্যান্য জৈব বর্জ্য, শুকনো পাতা, গোবরের মতো সহজলভ্য উপকরণ ব্যবহার করে তৈরি করতে থাকেন ভার্মিকম্পোস্ট। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম বছরে তাঁর উৎপাদন ছিল ১৭ কুইন্টাল এবং আয় হয়েছিল ১৬,৩০০ টাকা। ধীরে ধীরে সেই পরিমাণ বাড়তে থাকে।