আয়ুষ্মান ভারত নিয়ে হাসপাতালের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

আয়ুষ্মান ভারত নিয়ে হাসপাতালের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আয়ুষ্মান ভারত চালুর প্রস্তুতির অঙ্গ হিসেবেই বেসরকারি হাসপাতালে ফায়ার নর্মস ও স্বচ্ছ রেট চার্ট বাধ্যতামূলক করার কড়া বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। সেই লক্ষ্যে রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের হেনস্থা প্রতিরোধে একাধিক নির্দেশে দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে আবশ্যিক ভাবে ফায়ার নর্মস মানতে হবে এবং হাসপাতালের দৃশ্যমান স্থানে বাংলায় রেট চার্ট এবং চালু ও আপাতত বন্ধ পরিষেবার লম্বা তালিকা প্রদর্শন করতে হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং দুই দিকে সিঁড়ির মতো মৌলিক নিরাপত্তার শর্ত কঠোর ভাবে পালন করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *