উদ্বোধনের পরেই কানপুর-লখনউ এক্সপ্রেসওয়েতে ধস
ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ
এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সঙ্গে যুক্ত সংস্থাকে নোটিস দিয়েছে NHAI। সংস্থাটিকে ‘নন-পারফর্মিং কনট্রাক্টর’ হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির আনুমানিক খরচ প্রায় ৩ কোটি টাকা, যা ঠিকাদার সংস্থাকেই বহন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা কয়েকজন আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়েছে এবং দু’বছরের জন্য NHAI ও সংশ্লিষ্ট মন্ত্রকের প্রকল্পে অংশ নেওয়া থেকে তাঁদের ব্যান করা হয়েছে।
উদ্বোধনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নতুন এক্সপ্রেসওয়ের রাস্তার একাংশে ধস, জল জমা এবং মেরামতির সময় বিশাল বৈদ্যুতিক পাখা ব্যবহারের ছবি এখন দেশজুড়ে আলোচনার বিষয়।