আইসিডিএসে নিয়োগে নির্দেশ অমান্য, নোটিস ৩ অফিসারকে
আদালতের আগের নির্দেশ ছিল, কেন্দ্রের ২০১৫–র নীতি অনুযায়ী মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগে পূরণ করতে হবে। মামলাকারীদের অভিযোগ, ১৭১৩টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণের নির্দেশ থাকলেও মাত্র ৪০৯ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করা হয়েছে। বাকি পদ সরাসরি নিয়োগে পূরণ করা হয়েছে।