Asansol: অ্যাপেনডিক্স অপারেশনে করতে গিয়ে রোগীর মৃত্যু, আত্মীয়রা ভাঙচুর করল হাসপাতাল - Bengali News | Patient died while undergoing appendix operation, relatives vandalized hospital Asansol - 24 Ghanta Bangla News
Home

Asansol: অ্যাপেনডিক্স অপারেশনে করতে গিয়ে রোগীর মৃত্যু, আত্মীয়রা ভাঙচুর করল হাসপাতাল – Bengali News | Patient died while undergoing appendix operation, relatives vandalized hospital Asansol

Spread the love

আসানসোল: অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন নার্সিংহোমে। তবে অস্ত্রোপচার করার সময় মৃত্যু হয় রোগীর। কেন্দ্র করে নার্সিংহোমে উত্তেজনা। ভাঙচুর হয় জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আসানসোলের হিলভিউ এলাকায় অবস্থিত একটি নার্সিংহোমে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোল রেল ডিভিশনের ৪৪ বছর বয়সের মনোজ কুমার রায়
অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তিনি পেশায় রেলের টিকিটচেকার। অপারেশন করার সময় রোগী মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়-স্বজনরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু উত্তেজনা অনেকটাই বেড়ে যায়। ফলে উত্তেজিত জনতা ভাঙচুর করে দেয় ওই নার্সিংহোমে।

নার্সিংহোমের চিকিৎসক নির্ঝর মাজি বলেন, “একটি অ্যাপেন্ডিক্স অপারেশন করার জন্য ভর্তি হয়েছিল এক ব্যক্তি। অপারেশন করার সময় হঠাৎ করে তাঁর হার্ট অ্যাটাক হয়ে যায়। সব রকম চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। রোগীর আত্মীয়রা কিছু জিনিসপত্র ভাঙচুর করেছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *