সৌরবিদ্যুৎ প্রকল্পের জট কাটল মাইথনে, খরচ ১২০০ কোটি
এর সঙ্গেই ডিভিসি-র তরফে সিএসআর প্রকল্পের মাধ্যমে গ্রামের পরিকাঠামোগত সার্বিক উন্নয়নের বার্তা দেওয়া হয়। এর অধীনে পানীয় জল সরবরাহ, স্কুল নির্মাণ ও শিক্ষাসামগ্রী প্রদান, রাস্তাঘাট, নর্দমা, পথবাতি, শ্মশানস্থল সংস্কার ও কমিউনিটি হল তৈরি করা হবে। বৈঠকে গ্রামবাসীদের তরফে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি তোলা হলে ডিভিসি জানায়, রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে সে বিষয়ে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।