যাত্রীদের ভোগান্তি কমাতে আলাদা রেক, স্টপের দাবি
এর পাশাপাশি আদ্রায় আন্ডারপাস নির্মাণ, আনাড়ার পূর্ব দিকে রাস্তার সংস্কার এবং সব যাত্রিবাহী ট্রেন নির্ধারিত সময়ে চালানোর দাবি তোলেন প্রতিনিধিরা। সাউথ ইস্টার্ন রেলওয়ে ইউজ়ার্স অর্গানাইজেশনের যুগ্ম সম্পাদক দেবু চক্রবর্তী বলেন, ‘যে দাবিগুলি উঠেছে, সেগুলি দ্রুত যাতে পূরণ হয়, সে দিকে গুরুত্ব দিতে হবে।’ উত্থাপিত দাবিগুলি রেল কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম।