Latest Weather Update: শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি এই ৮ জেলায়, অ্যালার্ট জারি করে দিল হাওয়া অফিস | Yellow Alert in kolkata and eight district of South Bengal - 24 Ghanta Bangla News
Home

Latest Weather Update: শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি এই ৮ জেলায়, অ্যালার্ট জারি করে দিল হাওয়া অফিস | Yellow Alert in kolkata and eight district of South Bengal

Spread the love

কলকাতা: সোমবার রাতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা। ঠিক রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়ে থামে রাত ন’টায়। ১ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা কার্যত নজিরবিহীন। জল জমে যানজটে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। আর এবার আলিপুর আবহাওয়া অফিস জানাল, ফের ধীরে ধীরে সাগরে ঘনাতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে ১১ অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এই দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

মূলত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামী বুধবারের মধ্যেই নিম্নচাপ গঠিত হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে। অন্য দিকে মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে দিঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। ফলত এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কোথায়-কোথায়?

বৃহস্পতিবার- ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এই ৮ জেলায় বজ্রবিদ্যুত সহ ভারী হবে। জারি হলুদ সতর্কতা।

বুধবার- হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

এর পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও। শনি ও রবিবার ঝড়-বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে চলবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার- আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। শুধু বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার– তবে বুধে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি যে সকল জেলা রয়েছে সেখানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা প্রবল।

শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *