বিকশিত ভারতের লক্ষ্যে গুরুত্ব হস্তচালিত তাঁতে: গিরিরাজ সিং
হস্তচালিত তাঁত ভারতের বৃহত্তম কুটিরশিল্প ক্ষেত্র। ৩৫ লক্ষেরও বেশি তন্তুবায়ের জীবিকা এর উপরে নির্ভরশীল। এর মধ্যে ৭২ শতাংশই মহিলা রয়েছেন। তৈরি হয়েছে ৭৯৭টি হ্যান্ডলুম ক্লাস্টার। প্রায় ৯৭ হাজার কারুশিল্পী উন্নয়ন, বিভিন্ন উৎপাদক সংস্থা, জিআই স্বীকৃত পণ্য, হ্যান্ডলুম মার্ট, আর্বান হাট এবং ডিজ়াইন রিসোর্স সেন্টার গড়ে তুলে এই ক্ষেত্রকে শক্তিশালী করা হয়েছে।