‘টাটারা আছেই, নয়া বিনিয়োগও হবে’, আগামী ১৯ তারিখ ২৫টি শিল্পসংস্থার হাতে জমি তুলে দেবে রাজ্য - 24 Ghanta Bangla News
Home

‘টাটারা আছেই, নয়া বিনিয়োগও হবে’, আগামী ১৯ তারিখ ২৫টি শিল্পসংস্থার হাতে জমি তুলে দেবে রাজ্য

Spread the love

এই সময়: একসঙ্গে ২৫টি শিল্পসংস্থাকে আগামী ১৯ তারিখ জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে পালাবদলের পরে বহু সংস্থা বিনিয়োগ করতে চাইছে। আগামী দিনে বাংলায় শিল্পের জোয়ার আসবে।

রাজ্যে ফের ভারী শিল্পে বিনিয়োগ আসছে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় ৪০০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে ইস্পাত প্রস্তুতকারী সংস্থা ‘অমিত মেট্যালিক্স লিমিটেড’। ‘শ্যাম স্টিল’–এর পরে রাজ্যে ইস্পাত শিল্পে এটিই অন্যতম বড় বিনিয়োগ। নবান্ন সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখ ‘অমিত মেট্যালিক্স’ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *