অরুণাচলে দেখা মিলল Himalayan Musk Deer-এর
অরুণাচল প্রদেশের আপার দিবাং ভ্যালিতে দেখা মিলল বিপন্ন হিমালয়ান মাস্ক ডিয়ারের। এই প্রাণী অত্যন্ত লাজুক ও বিরলকে বন্য পরিবেশে দেখা খুবই কঠিন। হিমালয়ান মাস্ক ডিয়ার (Moschus leucogaster) মূলত উপ-অ্যালপাইন ও অ্যালপাইন অরণ্য বাস্তুতন্ত্রে বসবাস করে। বাসস্থান ধ্বংস, পরিবেশগত পরিবর্তন এবং অবৈধ শিকারের কারণে এই প্রজাতি বর্তমানে বিপন্ন হিসেবে চিহ্নিত।