প্রধানমন্ত্রীর পোস্টার ঘিরে বিতর্ক, শ্রীলেখার বিরুদ্ধে ফের দায়ের অভিযোগ
থানায় অভিযোগ দায়ের
গত ২৪ জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি প্রকাশ্যে তুলে ধরেন। এই নিয়ে তাঁর বিরুদ্ধে আগেই বিষ্ণুপুর,আনন্দপুর, বিধাননগর সাইবার, ঠাকুরপুকুর সহ একাধিক জেলাতে অভিযোগ দায়ের হয়। নৈহাটি, হালিশহরের পরে বেলঘরিয়া টিটাগড় অশোকনগর থানাতেও এফআইআর দায়ের হয়েছে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয় অন্যান্য জেলাতেও।