বিধবার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার যুবক
FAQ
কাকে গ্রেপ্তার করে পুলিশ?
সুরজ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ।
কী অভিযোগ সুরজের বিরুদ্ধে?
ভালো কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক বিধবার সঙ্গে সহবাস এবং তাঁর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুরজের বিরুদ্ধে।
কী অভিযোগ মহিলার?
সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলতেই তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ওই মহিলা।
কবে অভিযোগ দায়ের করা হয়?
মঙ্গলবার রাতে মহিলা লক্ষ্য করেন, তাঁর কিছু আপত্তিকর ছবি সোশ্যাল ভাইরাল করে দিয়েছে সুরজ। এরপরই তিনি ঘটনার কথা জানিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন।
কী জানিয়েছে পুলিশ?
অভিযোগ পাওয়ার পরেই গ্রেপ্তার করা হয় সুরজকে। বুধবার তাকে পেশ করা হয় বর্ধমান আদালতে।