অজানা আতঙ্কের জের, ‘ভুতের ভয়ে’ গ্রাম ছাড়া লোকজন
FAQ
কোথায় এই ভূতুড়ে গ্রাম?
বাঁকুড়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দুরে গঙ্গাজলঘাটি ব্লকের চালিবাড়িডিহি গ্রাম।
কত গুলি পরিবার থাকে গ্রামে?
আগে ওই গ্রামে থাকত ১৮টি পরিবার। এখন বাস করে দু’টি পরিবার।
কী দাবি বাসিন্দাদের?
তাঁদের দাবি এই গ্রামে রাত হলেই শোনা যায় শিশুর আর্তনাদ, গাছ ভাঙার শব্দ, নুপুরের আওয়াজ। হঠাৎ হঠাৎ ভেসে আসে শিশুর কান্না।
কোথায় পালিয়েছেন লোকজন?
ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পাশের বড়জুড়িতে পালিয়েছেন লোকজন।
যাঁরা আছেন তাঁরা কী করেন?
আতঙ্কের মধ্যে থাকেন তাঁরা। তাঁদের মন থেকেও ভয় পুরোপুরি কাটেনি। সন্ধ্যা নামলেই তাঁরাও আতঙ্কে ঘরবন্দি হয়ে থাকেন।
কী করেছে প্রশাসন?
কয়েক বছর আগে ভয় কাটিয়ে গ্রামবাসীদের চালিবাড়িডিহি গ্রামে ফেরানোর চেষ্টা শুরু করে প্রশাসন। গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করাও হয়। তাতেও ভয় কাটেনি।