‘মহিলা না হলে…’, পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি বিধায়কের
আগেই পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের সতর্ক করেছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। আর এ বার এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। নবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান ‘মহিলা না হলে’ তাঁকে জেল খাটাতেন বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার, হুগলি জেলার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।