রাজ্যে তৈরি হচ্ছে Smart Highway Logistics Hub, কী কী সুবিধা মিলবে?
রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে স্মার্ট হাইওয়ে লজিস্টিক হাব তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। পিপিপি (PPP) মডেলে রাজ্য ও জাতীয় সড়কের ধারে গড়ে উঠবে এই হাবগুলি। প্রাথমিকভাবে ২০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রতিটি হাবে থাকবে পার্কিং, গোডাউন, পেট্রল পাম্প, ধাবা, ইভি চার্জিং স্টেশন, মেডিক্যাল পরিষেবা, ডরমিটরি-সহ একাধিক সুবিধা। এই প্রকল্পে যানজট কমার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত দেখুন এই সময় (Ei Samay)-এ।