গাছ থেকে ঝুলছে প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য বালুরঘাটে, খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

গাছ থেকে ঝুলছে প্রৌঢ়ের দেহ, চাঞ্চল্য বালুরঘাটে, খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ

Spread the love

বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া রেনেসাঁস ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় মৃতের দেহ গাছ থেকে ঝুলতে দেখেন স্থানীয়েরা। তাঁদের দাবি, ঝুলন্ত দেহটি মাটির অনেক কাছাকাছি ছিল। তা থেকেই অনুমান, অশোক দাস নামে ওই প্রৌঢ় আত্মহত্যা করেননি। সম্ভবত তাঁকে খুন করা হয়েছে।

পঞ্চাশোর্ধ্ব অশোক বালুরঘাটের বঙ্গী দাসপাড়ার বাসিন্দা। পেশায় মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *