Supreme Court on Sumit Roy: ‘সবসময় হস্তক্ষেপ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী’, অভিযোগ তুষার মেহতার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি সুমিতের | Supreme Court order on Abhishek Banerjee’s PA Sumit Roy’s case stay on his arrest
কলকাতা: জমি কেলেঙ্কারির মামলায় নাম সামনে আসার পর থেকেই বেপাত্তা সুমিত রায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিতকে এবার স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। যে সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। শালবনীর জমি কেলেঙ্কারির মামলায় অভিযোগ দায়ের হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে সুমিতকে
সুপ্রিম কোর্টের নির্দেশ, সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। সঙ্গে একজন আইনজীবীকে নিয়ে যেতে পারবেন তিনি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে তদন্তের জন্য ডাকা যাবে, তবে গ্রেফতার করা যাবে না।
সুমিত রায়ের পক্ষে আইনজীবী গোপাল শঙ্করানারায়নণ সওয়াল করেন, বাংলায় নতুন সরকার ক্ষমতায় আসার পরই সুমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি।
সবিস্তারে আসছে…