Kolkata Police-এর ম্যাপ থেকে চেতলার সর্বসাধারণের পুজো বাদ ছিল কেন? কী বললেন উদ্যোক্তারা?
চেতলা সর্বসাধারণের দুর্গোৎসব এ বছর শতবর্ষে পা দিল। কালীঘাটের আদি গঙ্গার পশ্চিম তীরে প্রসন্নময়ী ঘাটে শুরু হওয়া এই প্রাচীন পুজো নিয়ে উদ্যোক্তাদের অভিযোগ, এতদিন কলকাতা পুলিশের পুজো গাইড ম্যাপে এই পুজো জায়গা পায়নি। তাঁদের দাবি, পুজোর সময় রেসিডেন্স ও কার পাস থাকা সত্ত্বেও স্থানীয়দের যাতায়াতে সমস্যার মুখে পড়তে হতো। এ বারের পুজো ম্যাপে চেতলার সর্বসাধারণের পুজোর স্থান হবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।