ভারতে জয়ের খরা কাটানোই লক্ষ্য, বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিশেষ পরিকল্পনা অস্ট্রেলিয়ার - 24 Ghanta Bangla News
Home

ভারতে জয়ের খরা কাটানোই লক্ষ্য, বর্ডার-গাভাসকর ট্রফির আগে বিশেষ পরিকল্পনা অস্ট্রেলিয়ার

Spread the love

স্পেশ্যালিস্ট ক্রিকেটারদের নিয়ে বিশেষ ‘ব্লু-প্রিন্ট’ তৈরি অস্ট্রেলিয়ার

২০২৭ সালের ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। এর পরে সিরিজ়ের বাকি ম্যাচগুলো খেলা হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আমেদাবাদে। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ভারত সফরের জন্য যে স্পেশ্যালিস্ট ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন, তাঁরা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের টেস্ট সিরিজ়ে না খেললেও প্রস্তুতি শুরু করতে পারেন।

বিগ ব্যাশ লিগের (BBL) কিছু ম্যাচ না খেলে লাল বলের ক্রিকেটে মন দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে তাঁদের। এই তালিকায় রয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান, অফস্পিনার টড মার্ফি, অলরাউন্ডার কুপার কনোলি। ব্যাটারদের মধ্যে লিস্টে রয়েছেন পিটার হ্যান্ডসকম্ব এবং ম্যাথিউ রেনশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *