বাংলার উপনির্বাচনে সম্ভবত বিজেপি প্রার্থী রিপাবলিক ‘ত্যাগী’ ময়ুখরঞ্জন
কলকাতা: গত রাতেই আভাস পাওয়া গিয়েছিল রিপাবলিক বাংলার ‘মুখ’ ময়ুখরঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh) চ্যানেল ছাড়তে চলছেন৷ আর বুধবার সকালেই তা স্পষ্ট হয়ে গিয়েছে, ‘মিন…
কলকাতা: গত রাতেই আভাস পাওয়া গিয়েছিল রিপাবলিক বাংলার ‘মুখ’ ময়ুখরঞ্জন ঘোষ (Mayukh Ranjan Ghosh) চ্যানেল ছাড়তে চলছেন৷ আর বুধবার সকালেই তা স্পষ্ট হয়ে গিয়েছে, ‘মিন মিন ’ না করা ময়ুখকে আর টিভি চ্যানেলের অ্যাঙ্কর বা বুম হাতে মাঠে ময়দানে দেখা যাবে না৷ বরং তিনি ‘বড়’ কিছু করতে চলেছেন৷ তাঁর চ্যানেল ছাড়ার খবর চাউর হতেই ‘বাংলা জানতে চায়’, তিনি কোনও নতুন সংবাদমাধ্যমে যুক্ত হচ্ছেন? নাকি নিজেই কিছু করতে চলেছেন৷
বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি পরিস্কার হতে থাকে৷ সুত্রের খবর, ময়ুখের রিপাবলিক ছাড়ার পিছনে রয়েছে বাংলার উপ নির্বাচন৷ শিগগির বাংলার তিন কেন্দ্র নন্দীগ্রাম, রেজিনগর এবং বসিরহাটে উপনির্বাচন হতে চলেছে৷ আর সেই উপ নির্বাচনেই বিজেপির প্রার্থী হতে চলেছেন ‘রাষ্ট্রবাদী’ সাংবাদিক ময়ুখরঞ্জন ঘোষ৷ এখনও স্পস্ট নয় তিনি ঠিক কোন কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন৷ তবে, সম্ভবত তিনি নন্দীগ্রাম আসনটি পাবেন না৷ কারণ, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি নিজস্ব আসন৷ শুভেন্দুর পছন্দ এবং নন্দীগ্রামে আবেগ জড়িত কাউকে প্রার্থী করা হবে৷ বাকি রইল রেজিনগর এবং বসিরহাট! রেজিনগরে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের ঘাঁটি৷ ফলে, সেটি বিজেপির কাছে সেফ সিট নয়৷ আবার হুমায়ুন কবীরে সঙ্গে ময়ুখের ব্যক্তিগত সম্পর্ক বেশ মধুর৷ তাই রেজিনগর আসনও থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই কম৷
ফলে বসিরহাট থেকে বিজেপির প্রার্থী হতে পারেন ময়ুখরঞ্জন৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘উদ্বাস্তু’ জ্যোতি বসুর আত্মীয় ময়ুখরঞ্জনেরও পছন্দ বসিরহাট৷ ময়ুখ নিজেও উদ্বাস্তু পরিবারের ছেলে৷ অন্যদিকে, বসিরহাটের এতটা বড় অংশের ভোটার বাংলাদেশি উদ্ধাস্তু৷ ফলে বঙ্গ-বিজেপি বসিরহাট থেকেই উপনির্বাচনের প্রার্থী করতে পারে৷
সুত্রের খবর, বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান৷ তারকেশ্বর থেকে সহকর্মী সন্তু প্রার্থী হয়েই সহজেই বিধায়ক হওয়ায় ‘চিড় বিড়’ করছিল ময়ুখের মন! ফলে সেই সময় থেকেই বিধায়ক হওয়ার সুপ্ত বাসনা জেগে ওঠে তাঁর৷ এক সময় এসএফআইয়ের সক্রিয় সদস্য ছিলেন৷ রক্তে রাজনীতি ঢুকে থাকায় তিনিও বিধানসভায় যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যান৷ সেই উপবনির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী হওয়ার প্রস্তাব পেতেই তা লুফে নেন তিনি৷ আর সম্পর্ক ত্যাগ করছেন রিপাবলিক বাংলার সঙ্গে৷
প্রসঙ্গত, মঙ্গলবার নিউজরুমে শেষবারের মতো দায়িত্ব পালন করার পর ময়ূখ রঞ্জন ঘোষ অফিস-সংক্রান্ত একাধিক আনুষ্ঠানিক প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মীর বক্তব্য, তিনি অফিসিয়াল ই-মেল ব্যবহার বন্ধ করার পাশাপাশি সব অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের আরও দাবি, নিজের সিদ্ধান্ত তিনি কর্তৃপক্ষকেও জানিয়েছেন।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Also Read | NEET কে অনলাইনে নিয়ে যেতে চায় কেন্দ্র! কিন্তু বাস্তব কি বলছে ?
Also Read | পুলিশের পোশাক জাল করে যন্তরমন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে ভয়ঙ্কর তথ্য STF র
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা