NCPCR: মেটার বিরুদ্ধে তদন্তে নামছে NCPCR | BBC Eye Report Triggers NCPCR Investigation Into Meta Over Alleged CSEAM Ads - 24 Ghanta Bangla News
Home

NCPCR: মেটার বিরুদ্ধে তদন্তে নামছে NCPCR | BBC Eye Report Triggers NCPCR Investigation Into Meta Over Alleged CSEAM Ads

Spread the love

মেটার বিরুদ্ধে তদন্তে নামছে NCPCRImage Credit: Facebook

নয়াদিল্লি: শিশু যৌন নিপীড়ন ও নির্যাতনমূলক (Child Sexual Exploitative and Abuse Material বা CSEAM) বিজ্ঞাপন প্রচারের অভিযোগ।  ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের’ বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত শুরু ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ (NCPCR)-এর।

চলতি বছরের ৩ জুলাই বিবিসি আই (BBC Eye)-এর একটি তদন্তমূলক সংবাদ পেশ করে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে এনসিপিসিআর স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) ভাবে পদক্ষেপ করে। বিষয়টির উপর নজর দেয় কমিশন। সংশ্লিষ্ট প্রতিবেদনে মেটার প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ ওঠে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপিসিআর মেটার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠায়। মেটা এক সপ্তাহ পর কমিশনের কাছে তাদের লিখিত জবাব জমা দেয়। তবে সেই ব্যাখ্যা পাওয়ার পরও বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। সেই কারণে অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের জন্য ফের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপিসিআর জানিয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগের ভিত্তি, বিজ্ঞাপনগুলির প্রকৃতি এবং শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের কোনও দিক রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

এখানে উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন চলাকালীন যুবসমাজের উদ্দেশে বার্তা দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচমকা ফেসবুক থেকে গায়েব হয়ে যায় সেই ভিডিয়োটি। বিতর্ক তৈরি হতেই ক্ষমা চায় মেটা। এখানে শেষ নয়, ওই ঘটনায় এক সপ্তাহে দ্বিতীয়বার মেটার বৈশ্বিক জননীতি বিষয়ক প্রধানকে সমন পাঠাল কেন্দ্রীয় সরকার। বুধবার তাঁর দেখা করার কথা রয়েছে কেন্দ্রের আধিকারিকের সঙ্গে। এই আবহের মধ্যে ফের একবার মেটার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করতে চায় কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *