Nitish Kumar: 'মোদী-মোদী' স্লোগানের মধ্যে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ - Bengali News | Nitish Kumar takes oath as Bihar CM for the 9th time - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar: ‘মোদী-মোদী’ স্লোগানের মধ্যে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ – Bengali News | Nitish Kumar takes oath as Bihar CM for the 9th time

Spread the love

নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশImage Credit source: PTI

পটনা: প্রত্যাশা মতোই রবিবার (২৮ জানুয়ারি), বিকেলে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নিলেন নীতীশ কুমার। নবমবারের মতো। এবার ফের এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। রবিবার সকালেই মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন জেডিইউ প্রধান। এর কয়েক ঘণ্টার মধ্যেই ১২৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি এবং তারপরই হল শপথ গ্রহণ। শপথ নেওয়ার সময় বিহার রাজভবনে উঠল মোদী মোদী স্লোগান। তাঁর সঙ্গেই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। শোনা যাচ্ছে তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *