৩.৫ লক্ষ পাণ্ডুলিপির নথিভুক্তি, বাংলার সাফল্য - 24 Ghanta Bangla News
Home

৩.৫ লক্ষ পাণ্ডুলিপির নথিভুক্তি, বাংলার সাফল্য

Spread the love

এই সময়: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম মিশন’-এ যোগ দেওয়ার দেড় মাসের মধ্যেই বড় সাফল্য পেল বাংলা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই ৩ লক্ষ ৫০ হাজার ৩৯৪টি পাণ্ডুলিপির সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। এই অগ্রগতির হিসেব ২৯ জুলাই পর্যন্ত।

এ বছরের ১৪ মে থেকে পশ্চিমবঙ্গে জ্ঞান ভারতম মিশনের নোডাল দপ্তর হিসেবে কাজ করছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেই সূত্রেই বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান, মঠ, মন্দির, রাজপরিবারের সংগ্রহশালা এবং অন্যান্য ঐতিহ্যবাহী সংগ্রহস্থলে সমীক্ষা চালানো হচ্ছে।

গত শুক্রবার, ৩১ জুলাই নয়াদিল্লিতে পাণ্ডুলিপি ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালায় যোগ দেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন। সেখানে ভারতের পাণ্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণ ও ডিজিটাল নথিভুক্তিকরণে পশ্চিমবঙ্গের অগ্রগতির ছবি তুলে ধরা হয়। পাণ্ডুলিপির খোঁজে ১৯টি সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান-সহ সম্ভাব্য বিভিন্ন সংগ্রহস্থলেও সমীক্ষা চলছে। আগামী দিনে সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ আরও বিস্তৃত করার পাশাপাশি পাণ্ডুলিপির তালিকা তৈরি, সংরক্ষণ, ডিজিটাইজে়শন, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বাড়ানোর উপর রাজ্য জোর দিতে চায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *