'হাসিনাকে দেশে গিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হোক', সরব তসলিমা - 24 Ghanta Bangla News
Home

‘হাসিনাকে দেশে গিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হোক’, সরব তসলিমা

Spread the love

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হোক এবং তাঁকে ফের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার দেওয়া হোক, এমনটাই চাইছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।…

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হোক এবং তাঁকে ফের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার দেওয়া হোক, এমনটাই চাইছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তসলিমার স্পষ্ট মত, রাজনীতি ধর্মভিত্তিক হলেই তা চরম নারীবিদ্বেষী হয়ে ওঠে।

এদিন পানিহাটিতে বেগম রোকেয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদীদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সরব হন তসলিমা। তিনি বলেন, “মুসলিম মৌলবাদীরা ওঁকে (বেগম রোকেয়াকে) কবর দেওয়ারও জায়গা দেয়নি। কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। উনি মৌলবাদের বিরুদ্ধে এবং নারীশিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন। সেই জন্যই নারীবিদ্বেষী মুসলিম মৌলবাদীরা তাঁকে জায়গা দেয়নি। রাতের অন্ধকারে এই পানিহাটিতে নিয়ে এসে তাঁকে কবর দেওয়া হয়। তাঁকে সম্মান জানাতে এবং মুসলিম মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এখানে এসেছি।”

ধর্মীয় রাজনীতির বিরোধিতা ও জামাত প্রসঙ্গ

ধর্মভিত্তিক রাজনীতির কড়া সমালোচনা করে তসলিমা জানান, এই ধরনের রাজনীতি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশে জামাতে ইসলামির রাজনীতি নিষিদ্ধ করার পক্ষেও মতপ্রকাশ করেন তিনি। লেখিকার কথায়, “বাংলাদেশে জামাতে ইসলামির রাজনীতি নিষিদ্ধ হলে আমার কোনও আপত্তি থাকবে না। কারণ, দলটির নীতি শরিয়ত আইন ও নারীবিরোধী, যা সংখ্যালঘু ও নারীদের অধিকারের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও গণতান্ত্রিক অধিকার

তবে গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলেরই রাজনীতি করার অধিকার থাকা উচিত বলে মনে করেন তসলিমা। সেই সূত্রেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করেন তিনি। তসলিমা বলেন,

“শেখ হাসিনার দলের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত। ওই দলটিকেও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।”

এর পাশাপাশি, দীর্ঘ নির্বাসনে থাকা লেখিকা আক্ষেপের সুরে জানান যে, তাঁর নিজেরও স্বদেশে ফেরার প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু তাঁকে ফিরতে দেওয়া হচ্ছে না।

অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল

এদিন উপমহাদেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর পক্ষেও জোরদার সওয়াল করেন তসলিমা নাসরিন। তিনি জানান, এই বিধি চালু হলে ধর্ম নির্বিশেষে সমস্ত নারী সমান অধিকার পাবেন। তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু নারীরাও ধর্মীয় ব্যক্তিগত আইনের আওতায় থাকায় সমান অধিকার থেকে বঞ্চিত হন। আইন কখনও ধর্মের ভিত্তিতে নয়, সমতার ভিত্তিতে হওয়া উচিত।”

আগামী ৩-৪ মাসের মধ্যেই মোবাইল প্ল্যানের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়াবে JIO -AIRTEL

‘মোদীর জন্য সতর্কবার্তা’! বাঁকিপুরে জিতেই বিজেপিকে ‘জেন-জি’ খোঁচা PK-র

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *