মাঝআকাশে আচমকাই ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান - 24 Ghanta Bangla News
Home

মাঝআকাশে আচমকাই ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান

Spread the love

ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। মাঝআকাশে প্রবল এয়ার টার্বুল্যান্স-এর মধ্যে পড়ে ফ্লাইটটি। সে সময়ে আচমকাই প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। আকস্মিক এই ‘অল্টিটিউড ড্রপ’-এ ফ্লাইটের ভিতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিটবেল্ট বাঁধা না থাকায় আহত কমপক্ষে ১০ যাত্রী ও ৪ ক্রু মেম্বার। তবে শেষ পর্যন্ত পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *