সোহাগে-চুমুতে মাখামাখি! কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত ভিডিয়ো প্রকাশ্যে - Bengali News | See the romantic video of kanchan mallick ar sreemoyee chattoraj check it out - 24 Ghanta Bangla News
Home

সোহাগে-চুমুতে মাখামাখি! কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত ভিডিয়ো প্রকাশ্যে – Bengali News | See the romantic video of kanchan mallick ar sreemoyee chattoraj check it out

হঠাৎ করেই বিয়েটা করে ফেলেছিলেন তাঁরা। কেউ জানতেন না। মাস্টারমাইন্ড ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিজেই। বিয়ের ১২ দিন পার হলেও, এখনও যেন সবটাই শ্রীময়ী চট্টরাজের কাছে স্বপ্নের মতো। ছবি শেয়ার করেই যাচ্ছেন অভিনেত্রী। কখনও আবার শেয়ার করছেন ভিডিয়ো। প্রেম-বিয়ে নিয়ে প্রথম থেকেই খানিক মুখচোরা। তাই এই দায়িত্ব শ্রীময়ী নিজে থেকেই নিজের কাঁধে নিয়ে ফেলেছেন। ২৬ বছরের যুবতী রাত বাড়তেই শেয়ার করে ফেললেন তাঁদের একান্ত ব্যক্তিগত সেই অনুষ্ঠানের ব্যক্তিগত মুহূর্তের কিছু মিষ্টি ছবি। সইসাবুদের পর কখনও নববিবাহিতা স্ত্রীকে জাপটে ধরে আদর কাঞ্চনের আবার কখনও বা কাঞ্চনকে জড়িয়ে চুমু শ্রীময়ীর– এ সবই প্রকাশ পেল সামাজিক মাধ্যমের পাতায়।

কাঞ্চনের থেকে বয়সে অনেকটাই ছোট শ্রীময়ী। কাঞ্চন ৫৩ আর শ্রীময়ী ২৬। তাঁদের বিয়ের পর থেকে সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। শুনতে হয়েছে নানা কটাক্ষ। যদিও সেই সবে পাত্তা দিতে একেবারেই নারাজ এই দম্পতি। টিভিনাইন বাংলাকে এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলছিলেন,”নাম শুনলে চমকে যাবেন, এমন অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন যারা আমাকে ফোন করে এক কথা বলেছে, আর কাঞ্চনকে ফোন করে আরেক কথা।”

ঘর বন্ধ করে কেঁদেছেন শ্রীময়ী।  তাঁর বক্তব্য, “আমাদের শুধু চকচকে রূপটাই বিক্রি হয়। ভিতরের ইমোশনগুলো কেউ দেখে না। ভাবে আমাদের বোধহয় পরিবার নেই। আছে তো, খারাপ লাগাগুলোও আছে।” তবে এই খারাপ লাগাগুলোকে সঙ্গে নিয়েই আগামী ৬ মার্চ আনুষ্ঠানিক বিয়ে সারতে চলেছেন তাঁরা। যদিও সেই বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র কাছের মানুষেরা। অপেক্ষা আর কিছু দিনের। নতুন সংসার, নতুন পরিবার, তর যেন আর সইছে না নববধূর।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *