বাড়িতে হঠাৎ আগুন কেন? ধন্দে পরিবার
কৌশিক বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভূতুড়ে এই অগ্নিকাণ্ডের যন্ত্রণা। এক-এক দিনে ১৭ থেকে ১৮ বার ঘরের আনাচে-কানাচে আগুন জ্বলে উঠছে। পলিথিন, কাপড়, গামছা আগুনে নষ্ট হয়ে গিয়েছে। গোরুর খাবারও আগুনে পুড়েছে। প্রথমে ভেবেছিলাম, বদমাইশি করে কেউ হয়তো রাতে আগুন ধরাচ্ছে। কিন্তু এখন দেখছি, দিনের বেলাতেও মাটি থেকে আগুন উঠছে। কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না।’