পুলিশের জালে পাথর মাফিয়া টুলুর খাদানের কর্মী শীতেশ প্রামাণিক
বেপাত্তা বালি-পাথর মাফিয়া টুলু মণ্ডল, তবে পুলিশের জালে তাঁর খাদানের কর্মী শীতেশ প্রামাণিক। একের পর এক আত্মীয় ও ঘনিষ্ঠের বাড়িতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলকোটে আত্মীয় ইফাজুল হক, তুতো ভগ্নিপতি মিনার মণ্ডল ও দাদা মসির মণ্ডলের বাড়িতেও চলে তল্লাশি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মিনারকে। তবে শুধু টুলুর আত্মীয়রাই নয়, এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে টুলুর খাদানের কর্মীরাও। এই লিস্ট এখন কত লম্বা হয়, এখন সেটাই দেখার।