টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান ‘নাটক’, যুবকের স্টান্টবাজিতে নাজেহাল দমকলকর্মীরাও | Youth Climbs Tala Bridge Lamp Post, Police and Firefighters Rescue Him
টালা ব্রিজে শোরগোল। টালা ব্রিজের বাতিস্তম্ভে উঠে পড়লেন এক যুবক। রীতিমতো হাতে মোবাইল নিয়ে ল্যাম্পপোস্টে উঠে পড়েন তিনি। সেলফি তোলেন। স্টান্টবাজি দেখান। পুলিশ ও দমকলের কর্মীরা পৌঁছে যান। তাঁকে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু, পাত্তা দেননি ওই যুবক। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নামানো সম্ভব হয় তাঁকে। আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবক কেন ওই বাতিস্তম্ভে উঠেছিলেন, তা এখনও জানা যায়নি।