জমিবাড়ির মালিক শিশু সন্তান, রাগে খুন করে ধৃত বাবা
এই সময়, বাদুড়িয়া: দাদু জমিজমা লিখে দিয়েছিলেন নাতির নামে। সেই রাগে আড়াই বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করল বাবা! সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আড়বেলিয়া গ্রামে। নিহত শিশুর নাম অরিজিৎ সরকার। শিশুটির অপরাধ, তার দাদু জমিজমা, বাড়ি নাবালক নাতির নামে লিখে দেন। সেই রাগে বাবা প্রসেনজিৎ সরকার এ দিন সকালে আড়াই বছরের ছেলেকে গলা টিপে খুন করে বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেপ্তার করেছে।