ডিভিসির সেচ ক্যানালে দেহ
ডিভিসির সেচ ক্যানালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের গলসির পারাজের ঘটনা। মঙ্গলবার রাতে পারাজ লকগেট সংলগ্ন এলাকায় দেহটি ভেসে আসে। বুধবার মাঠে কাজে যাওয়ার সময়ে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। তাঁরাই গলসি থানায় খবর দেন। পুলিশ জল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।