Road Safety Week 2026 | কলকাতা পুলিশের উদ্যোগে শুরু ‘রোড সেফটি উইক–২০২৬’
কলকাতা পুলিশের উদ্যোগে সোমবার থেকে শুরু হল ‘রোড সেফটি উইক–২০২৬’। সোমবার সকাল সাড়ে ১০ টায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তা ছড়িয়ে দিতেই এই সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।