Jhargram: ৮৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ, বালি খাদানে ব্যাপক দুর্নীতি | Jhargram Sand Quarry Row: 13 Managers Arrested After Protest
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বালি খাদানের প্রায় ৩০০ জন শেয়ার হোল্ডার রয়েছেন। অভিযোগ, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত খাদানের লভ্যাংশ বাবদ আয় হয়েছিল প্রায় ৮৬ কোটি টাকা। কিন্তু খাদানের ১৭ জন মালিক বারবার দাবি সত্ত্বেও শেয়ার হোল্ডারদের কোনো হিসাব দেননি। অভিযোগের তির স্থানীয় তৃণমূল-ঘনিষ্ঠ কতিপয় প্রভাবশালী বালি কারবারির দিকে। ইতিপূর্বে আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো বিচার মেলেনি বলে দাবি প্রতারিতদের।
বর্তমানে ক্ষমতার সমীকরণ বদলাতেই বালি কারবারিদের প্রভাব কমে আসে এবং শেয়ার হোল্ডাররা বকেয়া অর্থ দাবি করতে থাকেন। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বালি খাদানের অফিসে একটি বৈঠক ডাকা হলে বচসা ও ধস্তাধস্তি চরমে ওঠে। বকেয়া টাকা উদ্ধার করতে প্রায় ২৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের নথি প্রকাশ্যে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।