‘হাসিনাকে হত্যার ছক কষছে ISI!’ ভয়ঙ্কর তথ্য গোয়েন্দা মহলের
নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)হত্যার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই নতুন ষড়যন্ত্র করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গোয়েন্দা সূত্রের খবরে কয়েকটি সংবাদমাধ্যমে…
নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)হত্যার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই নতুন ষড়যন্ত্র করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গোয়েন্দা সূত্রের খবরে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) একটি আত্মঘাতী স্কোয়াডের পাঁচ সদস্য শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই তাঁকে হত্যার চেষ্টা চালাতে প্রস্তুত।
ঢাকায় আইএসআইয়ের সেল এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ।অভিযোগে আরও বলা হয়েছে, লস্করের আরও দুই সদস্য আত্মঘাতী জ্যাকেট ও রিমোট কন্ট্রোলড আইইডি তৈরির দায়িত্বে রয়েছে। শুধু তাই নয়, হাসিনাকে (Sheikh Hasina)স্বাগত জানাতে জড়ো হওয়া বড় জনতাকে লক্ষ্য করে শক্তিশালী কার বোমা হামলার পরিকল্পনাও নাকি চলছে। হামলায় ব্যবহৃত গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে সহজে জনতার মধ্যে ঢোকার চেষ্টা করা হবে বলে দাবি করা হয়েছে।
আরও দেখুনঃ
এই অভিযোগগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এ ধরনের খবর নতুন করে উত্তেজনা তৈরি করেছে। শেখ হাসিনা (Sheikh Hasina)গত বছরের আগস্ট মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপ বেড়েছে বলে দলের সমর্থকরা অভিযোগ করে আসছেন। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা বলছেন, হাসিনা আমলে নানা অভিযোগে তদন্ত চলছে।
এই পরিস্থিতিতে আরেকটি খবরও সামনে এসেছে। একটি অনলাইন পোর্টাল দাবি করেছে, দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভিন্ন দেশে যোগাযোগ বাড়াতে। এটি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন দূতাবাস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আরও দেখুনঃ
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা (Sheikh Hasina)ও আওয়ামী লীগের বিরুদ্ধে পাকিস্তানের আইএসআই জড়িত থাকার অভিযোগ নতুন নয়। অতীতেও একাধিকবার হাসিনার ওপর হামলার চেষ্টা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা তার অন্যতম উদাহরণ।
সেই হামলায় আইএসআইয়ের যোগসূত্রের অভিযোগ উঠেছিল। বর্তমান অভিযোগগুলো সত্যি হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। ভারত সরকার হাসিনাকে নিরাপত্তা দিয়ে আশ্রয় দিয়েছে। ফলে এ ধরনের ষড়যন্ত্র ভারত-বাংলাদেশ সম্পর্ককেও প্রভাবিত করতে পারে।