ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা, তদন্ত চলাকালীন প্রমাণ লোপাট! ৮ বছর ব্যানের মুখে এই ক্রিকেটার
কেন ব্যান করা হয়েছে অখিলেশকে?
২৬ বছর বয়সি অখিলেশ রেড্ডি আমেরিকার হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের আবুধাবি টি-১০ টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগে তাঁকে এমিরেটস ক্রিকেট বোর্ডের অ্যান্টি-কোরাপশন কোডের তিনটি ধারায় অভিযুক্ত করা হয়। তদন্তে প্রমাণিত হয়েছে, তিনি ম্যাচের ফল বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। অন্য এক ক্রিকেটারকে দুর্নীতিতে জড়াতে চেয়েছিলেন এবং তদন্ত চলাকালীন নিজের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন।
ম্যাচ গড়াপেটার চেষ্টা এবং সতীর্থকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টার করার অপরাধে অখিলেশকে সাত বছরের নির্বাসন দেওয়া হয়েছে। তদন্তে বাধা দেওয়ার জন্য আরও এক বছরের শাস্তি ধার্য করা হয়েছে। সব মিলিয়ে আট বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত থাকবেন মার্কিন এই ক্রিকেটার।