মোবাইল ক্যামেরা থেকে ঠিক কতটা দূরে মুখ থাকলে সেলফি ভালো উঠবে জানেন? | Mobile camera selfie distance tips - 24 Ghanta Bangla News
Home

মোবাইল ক্যামেরা থেকে ঠিক কতটা দূরে মুখ থাকলে সেলফি ভালো উঠবে জানেন? | Mobile camera selfie distance tips

Spread the love

সেলফি তোলার মুহূর্তে আমাদের একটাই ইচ্ছে থাকে—ছবিতে নিজের চেহারাটা যেন একদম নিখুঁত আর আকর্ষণীয় দেখায়! কিন্তু কখনও খেয়াল করেছেন, হাত একটু বেশি কাছে টেনে আনলে মুখের নাকটা হঠাৎ কেমন অদ্ভুত বড় লাগে, আর পাশের চিবুক দুটো মনে হয় পিছিয়ে গিয়েছে? এই পুরো খেলাটাই তৈরি করে মোবাইল ক্যামেরার লেন্স ও আমাদের মুখের মধ্যকার দূরত্ব।

কী ভাবে সেলফি তুললে সুন্দর হবে?

সুন্দর ও স্বাভাবিক সেলফি তুলতে গেলে ফোনটি মুখ থেকে অন্তত দুই থেকে আড়াই ফুট (প্রায় ৩০ থেকে ৩৬ ইঞ্চি) দূরে রাখা উচিত। সোজা কথায়, নিজের হাতটা যতটা সম্ভব সামনের দিকে ছড়িয়ে দিয়ে ফোন ধরে হাসলেই কেল্লাফতে! আসলে প্রায় সব স্মার্টফোনের সামনের ক্যামেরায় ওয়াইড-এঙ্গেল লেন্স থাকে। খুব কাছে থেকে ছবি তুললে এই লেন্স মুখের মাঝখানের অংশকে বাড়িয়ে দিয়ে অনুপাত গোলমেলে করে ফেলে—প্রযুক্তির ভাষায় একে বলে ‘লেন্স ডিস্টোরশন’। একটু দূর থেকে ফ্রেম বাঁধার সুবিধা এটাই যে, মুখের নিখুঁত গড়ন একদম ঠিকঠাক ফুটে ওঠে।

সেলফি তোলার জন্য সবচেয়ে সেরা আলো হল সূর্যের আলো। চেষ্টা করুন আলোর দিকে মুখ করে দাঁড়াতে, আলোর উল্টো দিকে নয়। সরাসরি কড়া রোদে না দাঁড়িয়ে সকালে বা বিকেলে সোনাঝুরি রোদে (Golden Hour) কিংবা জানালার পাশে দাঁড়িয়ে ছবি তুললে মুখে আলো খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। ফোনের ফ্রন্ট ফ্ল্যাশ ব্যবহার করলে মুখ অতিরিক্ত সাদা বা ফ্ল্যাট দেখাতে পারে, তাই সেটা ব্যবহার না করাই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *