Nirmala Sitharaman: ‘বাংলায় বোমা চলে, আইন নয়! ৩৬টা রাজ্যের মধ্যে ৩৫ নম্বরে বাংলা’, NCRB তথ্য তুলে আক্রমণে নির্মলা - Bengali News | 'Bombs are used in Bengal, not laws! Bengal is 35th out of 36 states', Nirmala attacks by citing NCRB data - 24 Ghanta Bangla News
Home

Nirmala Sitharaman: ‘বাংলায় বোমা চলে, আইন নয়! ৩৬টা রাজ্যের মধ্যে ৩৫ নম্বরে বাংলা’, NCRB তথ্য তুলে আক্রমণে নির্মলা – Bengali News | ‘Bombs are used in Bengal, not laws! Bengal is 35th out of 36 states’, Nirmala attacks by citing NCRB data

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনImage Credit: PTI

নয়া দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তীব্র আক্রমণ নির্মলার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিযোগ, অভিষেক তাঁর বক্তব্যে সাংসদদের ‘বেওকুফ’ বানিয়েছেন। রীতিমতো অঙ্গভঙ্গি করে নাটুকে টোনে অভিষেকের উদ্দেশ্যে কটাক্ষবাণ শানিয়ে নির্মলা বলেন, ‘হে ভগবান কেউ এত মিথ্যে কথা কী করে বলতে পারে!’ বাংলার একের পর এক ধর্ষণের ঘটনা টেনে তীব্র আক্রমণও করেন। তুলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বোমা ফেটে মৃত্যুর ঘটনায় নির্মলার দাবি, বাংলায় আইন নয়, বোমা চলে। তাঁর এ মন্তব্য নিয়ে নিয়ে সরগরমও হয়ে ওঠে সংসদ। 

২০২৫ সালের অক্টোবরে দুর্গাপুরে ঘটে যাওয়া ডাক্তারি ছাত্রীর নির্যাতনের প্রসঙ্গও তুলে আনেন। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নির্মলা বলেন, “ওড়িশার একজন এমবিবিএস ছাত্রী দুর্গাপুরে গণধর্ষণের শিকার হয়। সেই সময় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও পাবলিকলি বলেছেন, মহিলাদের রাতে বেরোনো ঠিক নয়। একজন সাংসদ বলেছেন, যদি বন্ধু ধর্ষণ করে তাহলে আমরা কী করতে পারি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ধর্ষণ রোধে আমরা আইন বানিয়েছি। রাজ্যপাল কে পাঠিয়েছি। রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে, এখনও অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু রাজ্যের এই হাল, আইন দিয়ে সবকিছু হয়ে যাবে?”  

এরপরই বাংলার সামগ্রিক আইন-শৃঙ্খলা প্রশ্ন তুলে আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলে আনেন NCRB তথ্য। সেই তথ্য তুলে ধরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “কালীগঞ্জে বোম ফেটে একজন শিশু মারা গিয়েছে। একজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। মেদিনীপুরে বোমা নিয়ে তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। বাংলায় বোমা চলে, আইন নয়। NCRB তথ্য অনুযায়ী ক্রাইম রেটে ৩৬টা রাজ্যের মধ্যে ৩৫ নম্বরে আছে বাংলা। এরা আমাদের কথা বলে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *