পাখি (দ্বিতীয় খণ্ড): শীর্ষেন্দু গায়েনের গ্রন্থ পর্যালোচনা
বই এর নাম – পাখি (দ্বিতীয় খণ্ড)
লেখক – শীর্ষেন্দু গায়েন
প্রকাশনা সংস্থা – বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ
মূল্য – ৫০০ টাকা
খেচর চর্চা
গাছের বীজ বিস্তার, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, পরাগমিলন, প্রভৃতি নানা কাজে অগ্রণী ভূমিকা নিয়ে বাস্তুতন্ত্র তথা পরিবেশের ভারসাম্য বজায় রাখে পাখি। সাহিত্য-সংস্কৃতিতেও ব্যাপকভাবে পাখির উপস্থিতি দেখা যায়। পাখি নিয়ে বহু মানুষের আগ্রহের শেষ নেই। বাংলা ভাষায় পাখি-চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন এই বই। এটির দ্বিতীয় খণ্ডে ৪৮টি পাখির সচিত্র বিবরণ ছাড়াও রয়েছে পাখি বিষয়ক প্রয়োজনীয় কয়েকটি নিবন্ধ। বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে পাখির উপস্থিতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে বইটি থেকে। প্রতিটি চিত্রের চিত্রগ্রহণের স্থানও উল্লেখ করা রয়েছে এখানে, যা একজন পক্ষিপ্রেমীকে পাখি দেখা ও ছবি তোলায় সাহায্য করবে বলে আশা।