গোষ্ঠীদ্বন্দ্বে গুলি বিজেপি কর্মীকে, ধৃত অঞ্চল কনভেনার
রবিবার আরামবাগ থানায় বিজেপির অঞ্চল কনভেনার সরোজ লাগা-সহ মোট আটজন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কার্তিক দত্ত। তিনি দাবি করেন, তাঁদের যুব মোর্চার কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন সরোজ ও তার দলবল। তাঁর দাবি, সরোজ লাগা বিজেপির কর্মীই নয়। এক সময়ে বোমা তৈরি করতে গিয়ে তার হাত উড়ে গিয়েছিল। এরা কেউই বিজেপির সঙ্গে যুক্ত নয়, সবাই দুষ্কৃতী।